ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বাংলাদেশকে আরও অপেক্ষা করতে বলেছে যুক্তরাষ্ট্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৬:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বাংলাদেশকে আরও অপেক্ষা করতে বলেছে যুক্তরাষ্ট্র
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে শুল্ক চুক্তিবিষয়ক বাংলাদেশের অবস্থানপত্র আজ রোববারের বদলে আগামীকাল সোমবার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
 
মার্কিন প্রশাসনের চাওয়া বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে প্রতিনিধিদল দ্বিতীয় দফার বৈঠক করে দেশে ফেরার পর থেকে দফায় দফায় আন্তমন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। মতামত নেওয়া হয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদেরও। এসব বৈঠকে সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
 
আলোচনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুক্তির প্রশ্নে মার্কিন দাবি ও শর্তের ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট। একটি বাণিজ্যসংক্রান্ত ইস্যু, অপরটি অ-বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য ইস্যুগুলোর বিষয়ে বৈঠকেই সমাধান পাওয়া গেছে এবং সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিন্তু অ-বাণিজ্যসংক্রান্ত ইস্যুগুলোর বিষয়ে ইতিবাচক-নেতিবাচক উভয় দিক পর্যালোচনা করে আলোচকেরা এর জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন বলে মত দিয়েছেন।
 
এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে চাইলে বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান গতকাল বলেন, ‘মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা একটু সময় চেয়েছে। এ কারণে আমরা শুল্ক চুক্তি ইস্যুতে যে বিষয়ের ওপর চূড়ান্ত আলোচনায় যাব, তার চূড়ান্ত অবস্থানপত্র রোববারের পরিবর্তে সোমবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
 
বাণিজ্যসচিব এর বেশি কিছু বলতে রাজি হননি।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ‘মার্কিন প্রশাসনের চাওয়া অনুযায়ী বাংলাদেশ কোন ইস্যুতে কতটা দিতে পারবে বা কতটা পারবে না, কোন ইস্যুতে শুধু শক্তিশালী দর-কষাকষিই যথেষ্ট—এ সবকিছু বিবেচনা করে আমরা ইতিমধ্যে অবস্থানপত্র তৈরি করেছি। সেখানে অ-বাণিজ্যসংক্রান্ত ইস্যুগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সম্মতি ও অসম্মতি উভয় দিকের বার্তাই রয়েছে। কাজটি সমন্বয় করা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়লেও রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির ইস্যু হওয়ায় এর অনুমোদন উপদেষ্টা পরিষদ তথা প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। সেখান থেকে যেসব বিষয়ে সবুজ সংকেত মিলবে, তা বহাল রেখে এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দিলেই “অবস্থানপত্র: চূড়ান্ত” বলে বিবেচিত হবে।’ সময়ের বিবেচনায় ইস্যুটিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে আজ রোববারই প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।