ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:০১:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার বরখাস্ত ছবি: সংগৃহীত
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে থামাতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার তথ্য ফাঁস করার পর এই বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
 
আজ বুধবার ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হাইয়ুম’ জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার কমান্ডারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পত্রিকার তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল 'জে' চার বছর দায়িত্ব পালন করার পর পদত্যাগ করেছে এবং তার স্থানে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো নাম উল্লেখ না করে সংক্ষেপে 'জে' লেখা হয়েছে।
 
মার্কিন সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে আমেরিকায় ইহুদিদের জাতীয় নিরাপত্তা গবেষণা কেন্দ্র জিন্সা'র বরাত দিয়ে জানিয়েছে, ইরান সফলভাবে জবাব দিয়েছে। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা কাজে লাগিয়েছে, তাদের কৌশল পরিবর্তন করেছে এবং আকাশ প্রতিরক্ষার স্তরগুলো ভেদ করতে পেরেছে।
 
এই গবেষণা কেন্দ্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সাম্প্রতিক ১২ দিনব্যাপী যুদ্ধে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, ইরান ধাপে ধাপে জবাব দিতে গিয়ে আরও উন্নত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিভিন্ন অঞ্চল থেকে নিক্ষেপ করেছে। পাশাপাশি হামলার সময়সূচি, প্যাটার্ন এবং লক্ষ্যবস্তু নির্বাচনেও পরিবর্তন এনেছে।
 
ইসরায়েলপন্থী এই গবেষণা প্রতিষ্ঠানটি ২২ জুনের ইরানি হামলাকে সবচেয়ে সফল হামলা হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের তথ্য অনুযায়ী, সেদিন ইরান থেকে ছোড়া ২৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি ইসরাইলে আঘাত হেনেছে। জিন্সা'র সদস্য আরি সিকোরেল বলেছেন- এসব তথ্য থেকে এটা স্পষ্ট যে, ইরান খুব সফলভাবে হামলার ধরন, সময় এবং নিক্ষেপের কৌশল নির্ধারণ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।