ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জয়ের ধারায় দুর্বার রংপুর, এবার গন্তব্য শিরোপা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৭:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
জয়ের ধারায় দুর্বার রংপুর, এবার গন্তব্য শিরোপা ছবি সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের মিশনে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স। পুরো টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। শনিবার ভোর ৫টায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স—টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল স্কোয়াড, যারা এবার ঘরের মাঠে খেলছে এবং শুধু রংপুরের কাছেই হেরেছে।

রংপুরের যাত্রাটা যেন ট্যাগ লাইনের মতোই—‘জয়ের লড়াই’। ভাগ্যের সহায়তা, শেষ মুহূর্তের নাটকীয় জয় আর দলগত দৃঢ়তা মিলিয়ে প্রতিটি ম্যাচেই তারা দেখিয়েছে অসাধারণ লড়াই। গায়ানার বিপক্ষে এবার তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ—বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজি শিরোপা জয়ের।

একদিকে গুরবাজ, মঈন, হেটমায়ার, রাদারফোর্ডদের নিয়ে গায়ানার তারকাবহুল ব্যাটিং লাইনআপ, অন্যদিকে রংপুরের বোলিং নির্ভরতা—যেখানে খালেদ আহমেদ নিয়েছেন ৩ ম্যাচে ১০ উইকেট, সঙ্গে আছেন ওমরজাই, ইফতিখারদের মতো কার্যকর পারফরমাররা। কাইল মায়ার্সের ব্যাটে রান থাকায় ব্যাটিংও সমান শক্তিশালী।

এই ম্যাচে শুধু ট্রফির জন্য নয়, নিজেদের ‘অপরাজিত মুকুট’ ধরে রাখতেও নামছে রাইডার্স। জয় পেলে তা হবে দলীয় সমন্বয়, শৃঙ্খলা আর ধারাবাহিকতার এক নিখুঁত উদাহরণ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।