ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

তারাকান্দায় এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণে সহায়তার অভিযোগে দুই শিক্ষক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:১৫:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
তারাকান্দায় এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণে সহায়তার অভিযোগে দুই শিক্ষক আটক ছবি সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) নিজেরা পূরণ করে দেয়ার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন। ঘটনাটি ঘটে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্রে।

আটক দুই শিক্ষক হলেন, কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও হল সুপার মো. জয়নাল আবেদিন এবং গণিত বিভাগের প্রভাষক ও পরীক্ষা কমিটির সদস্য মো. হাবিবুর রহমান।

প্রশাসনের তথ্যমতে, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় কলেজের অফিসকক্ষে বসে তারা পরীক্ষার্থীদের ওএমআর শিট নিজেরা পূরণ করেন। বৃহস্পতিবার দুপুরে সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে এবং পরে দুজনই দায় স্বীকার করেন। এরপর তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

ইউএনও জাকির হোসাইন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

কলেজ অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী এই ঘটনাকে শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন এবং জানান, তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, সংশ্লিষ্ট শিক্ষকেরা হয়তো কারও অনুরোধে কিংবা আত্মীয়তার কারণে এ ধরনের অনৈতিক কাজ করেছেন। তবে সিসিটিভি ফুটেজে তাদের কর্মকাণ্ড স্পষ্ট ধরা পড়েছে এবং কলেজ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।