ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:০৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:০৯:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য ইরান যুদ্ধ নিয়ে নতুন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে—এমন কথা তিনি বলেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি। 
 
রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 
 
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।’
 
ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। 
 
তিনি আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
 
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।’
 
তিনি আরও বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং আমরা সম্ভবত সেগুলোর ৭০ শতাংশ অর্জন করেছি। আমাদের আরও কিছু লক্ষ্য আছে যা আমরা অর্জন করতে পারি। কিন্তু আমরা যদি তা নাও করি, সেটাও হবে কেবল শেষ মুহূর্তের কিছু কাজ। আমরা যদি সেটাও না করি, তারপরও তাদের পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে।
 
এদিকে, ইরানের যুদ্ধবিরতির জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট । তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।