ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত পাকিস্তানে গাড়িবোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, শুরু হয়েছে তদন্ত।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে গাড়িবোমা হামলার পর তীব্র বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 
 
শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত।
 
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এপি’কে জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।
 
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের বেসামরিক এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।
 
বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
 
আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, এখনো অভিযান চলছে এবং তা শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যাবে।
 
পুলিশ সূত্র আরও জানিয়েছে, হামলাকারীরা এ হামলায় ড্রোনও ব্যবহার করেছে। ঘটনার পর উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
 
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ও সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।