ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

জেলেনস্কিকে মস্কোয় আক্রমণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প: ফিনান্সিয়াল টাইমস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৫৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৪৪:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
জেলেনস্কিকে মস্কোয় আক্রমণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প: ফিনান্সিয়াল টাইমস ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কিয়েভকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস এমনটাই দাবি করেছে।
 
সংবাদপত্রটি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের সঙ্গে পরিচিত সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে, 'ভ্লাদিমির, তুমি কি মস্কোতে আক্রমণ করতে পারবে? তুমি কি সেন্ট পিটার্সবার্গেও আক্রমণ করতে পারবে?'
 
এর কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্ট একটি নিবন্ধ প্রকাশ করে, সেখানেও একই কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জিজ্ঞাসা করেছিলেন, কেন জেলেনস্কি রাশিয়ার রাজধানীতে আক্রমণ করছে না।
 
ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, জেলেনস্কি অস্ত্র চেয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
 
ফিনান্সিয়াল টাইমসের সূত্র আরও জানিয়েছে, ট্রাম্প এই ধরনের হামলাকে 'রাশিয়ানদের কষ্ট দেওয়ার' এবং 'তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করার' কৌশলের অংশ হিসাবে দেখেন।
 
এদিকে, গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট মস্কোকে শান্তি চুক্তি সম্পাদনের জন্য ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন।
 
শর্তাবলী পূরণ না হলে তিনি রাশিয়ান পণ্য আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সম্পদ ক্রয়কারী দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন।
 
একই সময়ে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কিয়েভে আমেরিকান অস্ত্র পাঠানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। তবে এর খরচ ইউরোপ বহন করবে। ভবিষ্যতের সরবরাহে কেবল ক্ষেপণাস্ত্র নয়, প্যাট্রিয়ট ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।
 
অপরদিকে, ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই কথাগুলো খুবই গুরুতর, রাশিয়ার এ নিয়ে বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। তার মতে, ভ্লাদিমির পুতিন যদি এটি প্রয়োজনীয় মনে করেন, তাহলে তিনি ট্রাম্পের কথার ওপর মন্তব্য করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।