ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ভাণ্ডারিয়ায় বিএনপির সম্মেলনে জামায়াত ও চরমোনাই পিরকে হুঁশিয়ারি আব্দুস সালাম আজাদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:৩৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:৩৪:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ভাণ্ডারিয়ায় বিএনপির সম্মেলনে জামায়াত ও চরমোনাই পিরকে হুঁশিয়ারি আব্দুস সালাম আজাদের ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামীকে স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখনো প্রশ্নবিদ্ধ হতে হয়। তিনি বলেন, “আপনারা একসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে ছিলেন। এখন আবার ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন। জাতীয় নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আনার দাবি করছেন, পিআর পদ্ধতি তুলে নির্বাচনী ষড়যন্ত্র করছেন—এই পথ থেকে সরে আসুন।”
 
বুধবার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
চরমোনাই পিরকে উদ্দেশ করে সালাম আজাদ বলেন, “আপনি বলেছেন, ‘টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে’—এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনি আপনার মুরিদদের সামনে এ কথার জন্য তওবা করুন।”
 
১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন।
 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমারসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।