ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:২১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:২১:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য দেশটির সামরিক ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন। গত ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত ২০২৫ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট ছিল ৯০১ বিলিয়ন ডলার, যা থেকে প্রস্তাবিত বাজেট প্রায় ৫০ শতাংশ বেশি।

বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই বাজেট যুক্তরাষ্ট্রকে একটি ‘ড্রিম মিলিটারি’ বা স্বপ্নের সামরিক বাহিনী গড়ে তুলতে সহায়তা করবে। তিনি লেখেন, “এটি এমন একটি সামরিক শক্তি তৈরি করবে, যা দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য এবং এটি আমাদের সব শত্রুর বিরুদ্ধে নিরাপদ ও সুরক্ষিত রাখবে।”
 

পৃথক আরেকটি পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র সরবরাহ ও নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন না করলে তাদের অর্থপ্রদানের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হবে।
 

ট্রাম্পের এই প্রস্তাবকে ঘিরে রিপাবলিকান দলের একাংশের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও অর্থায়নের উৎস ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ওয়াশিংটনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
 

এদিকে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।
 

অর্থনীতিবিদরা এর আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তবে ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক থেকেই প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটের অর্থ ‘সহজেই জোগাড় করা সম্ভব’।
 

বিশ্লেষকদের মতে, এই বিপুল বাজেট বৃদ্ধির পেছনে ট্রাম্পের কয়েকটি উচ্চাভিলাষী সামরিক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যে রয়েছে ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা কর্মসূচি এবং নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণ। বর্তমান বাজেট কাঠামোর মধ্যে এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মনে করছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।