ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাফা ক্রসিং পুনরায় খুলতে হামাসকে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:১৭:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
রাফা ক্রসিং পুনরায় খুলতে হামাসকে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর নতুন শর্ত আরোপ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান–এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন—হামাসের হাতে বন্দি সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির দেহাবশেষ হস্তান্তর না করা পর্যন্ত রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলা হবে না।
 

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি সংবাদমাধ্যম কান-১১ জানায়, রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ধারণা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর নেতানিয়াহু রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিতে পারেন। তবে প্রত্যাশার বিপরীতে এবার নতুন শর্ত আরোপ করলেন তিনি।
 

প্রসঙ্গত, গাজার ফিলিস্তিনিদের জন্য বহির্বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে একমাত্র সংযোগস্থল হলো রাফা সীমান্ত ক্রসিং। এই ক্রসিং দিয়েই গাজার মানুষ মিসরে প্রবেশ করে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে তৃতীয় দেশে যাওয়ার সুযোগ পেতেন।
 

২০২৪ সালের মে মাসে রাফা ক্রসিংয়ের গাজা অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এর ফলে গত প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার একটি সীমান্ত ক্রসিংয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। দখলের সময় ক্রসিংয়ের ভবনসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয় এবং সব ধরনের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
 

এর পর থেকেই গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়। বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা রোগীদের অবস্থা আরও করুণ হয়ে ওঠে। বর্তমানে বহু গাজাবাসী চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে মিসরে যাওয়ার অপেক্ষায় থাকলেও ইসরায়েলি সেনাদের দখলের কারণে কেউই রাফা ক্রসিং দিয়ে প্রবেশ বা বের হতে পারছেন না।
 

উল্লেখ্য, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং পুনরায় চালু করার কথা ছিল। তবে চুক্তি ভঙ্গ করে এখনো এই সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।