ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবার বাস্তব, বলছেন বিবিসির অভিজ্ঞ যুদ্ধ সাংবাদিক জন সিম্পসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবার বাস্তব, বলছেন বিবিসির অভিজ্ঞ যুদ্ধ সাংবাদিক জন সিম্পসন সংগৃহীত ছবি
 

বিশ্বজুড়ে চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ প্রচার করা বিবিসির প্রবীণ সাংবাদিক জন সিম্পসন বলেছেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতায় ২০২৫ সালের মতো বিপজ্জনক বছর আর কখনো দেখেননি। তিনি মনে করেন, ইউক্রেন, গাজা ও সুদানের চলমান সংঘাত একযোগে বিশ্ব রাজনীতির ভারসাম্যকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
 

জন সিম্পসন বলেন, “আমি ১৯৬০-এর দশকের ভিয়েতনাম থেকে স্নায়ুযুদ্ধের পতন পর্যন্ত সাক্ষী ছিলাম—কিন্তু ২০২৫ সালের বৈশ্বিক অনিশ্চয়তা একদম ভিন্ন মাত্রার।” তাঁর বিশ্লেষণ অনুযায়ী, এ বছর শুধু তিনটি বড় যুদ্ধই নয়, বরং তার ভূরাজনৈতিক প্রতিক্রিয়াগুলোও ভবিষ্যৎ বৈশ্বিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।
 

জাতিসংঘের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ইউক্রেনে ১৪ হাজার বেসামরিক, গাজায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি এবং সুদানের গৃহযুদ্ধে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, আর বৈশ্বিক অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
 

সিম্পসনের মতে, ইউক্রেন যুদ্ধ এখন কেবল ভূখণ্ড নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের লড়াইয়ে পরিণত হয়েছে। “রাশিয়ার নৌ উপকূলে সমুদ্রতলের কেবল নিছক দুর্ঘটনায় কাটা পড়েনি, এটি পশ্চিমা বিশ্বের যোগাযোগব্যবস্থায় কৌশলগত চাপ সৃষ্টি করার অংশ,” তিনি বলেন। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বহু সাইবার আক্রমণ ও নজরদারি অভিযানের অভিযোগে অভিযুক্ত করেছে।
 

তিনি আরও সতর্ক করেছেন, চীন–তাইওয়ান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের একঘরে নীতির ফলে ২০২৬ সালে বৈশ্বিক সংঘাত আরও জটিল হতে পারে। তাঁর ধারণা, ভবিষ্যতের তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ধীরে–ধীরে ছড়িয়ে পড়া এক বৈশ্বিক অস্থিতিশীলতা—যেখানে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা মূল ভূমিকা রাখবে। “এ যুদ্ধ হয়তো শুরু হবে না কোনো পরমাণু বোমা দিয়ে, বরং শেষ হতে পারে পরমাণবিক আতঙ্কে,” বলেন সিম্পসন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।