ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শান্তি না হলে বলপ্রয়োগে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিনের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৫:১২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৫:১২:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
শান্তি না হলে বলপ্রয়োগে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিনের হুঁশিয়ারি সংগৃহীত

ইউক্রেন যদি শান্তি আলোচনায় না আসে, তবে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই রাশিয়া নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন করবে—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে ইউক্রেন দাবি করছে, তারা যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও মস্কো সংঘাত চালিয়ে যেতে চায়।
 

শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত পুতিন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন। বৈঠকে রুশ কমান্ডাররা জানান, ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি করছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডোনেটস্ক অঞ্চলের মিরনোহরাড, রডিনস্কে ও আর্টেমিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহিরস্কের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
 

তবে ইউক্রেনের সামরিক বাহিনী এসব দাবিকে প্রত্যাখ্যান করেছে। কিয়েভের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, মিরনোহরাড ও হুলিয়াইপোল এলাকায় পরিস্থিতি কঠিন হলেও সেখানে ইউক্রেনীয় বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কমান্ড আরও জানায়, হুলিয়াইপোলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে এবং শহরের উল্লেখযোগ্য অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে।
 

এদিকে, রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ শান্তির পক্ষে থাকলেও রাশিয়া সংঘাত অব্যাহত রাখতে আগ্রহী। যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে তিনি রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
 

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে উভয় পক্ষের দাবি যাচাই করা কঠিন। কারণ সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে প্রবেশাধিকার সীমিত, তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং ফ্রন্টলাইনের বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।