ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০২:২৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০২:২৭:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩ ছবি সংগৃহীত

সিরিয়া সীমান্তসংলগ্ন লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল জেলার হাউশ আল-সাইয়্যেদ আলি এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এলাকাটি সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।
 

এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় চালানো আরেকটি ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন।
 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব অভিযানে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি শাখা কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য হুসেইন মাহমুদ মারশাদ আল-জাওহারিকে হত্যা করেছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, তিনি লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।
 

ইসরায়েল আরও দাবি করেছে, মাজদাল সেলম এলাকায় পরিচালিত অভিযানে হিজবুল্লাহর একজন সদস্যও নিহত হয়েছেন।
 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। কৌশলগত গুরুত্ব দেখিয়ে বর্তমানে ইসরায়েল লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে।
 

যুক্তরাষ্ট্রের চাপ এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যেই লেবানন সরকার দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ শেষ করার পরিকল্পনা রয়েছে।
 

তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।
 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
 

সূত্র: এএফপি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।