ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩১:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চল ছবি সংগৃহীত

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইতুং কাউন্টিতে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার নিচে। কম্পনের প্রভাবে রাজধানী তাইপেইসহ আশপাশের কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য ভবন কেঁপে ওঠে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, প্রাথমিকভাবে তারা কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পায়নি।
 

এর আগে গত সপ্তাহেও দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে সেবারও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ভূতাত্ত্বিকভাবে তাইওয়ান দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এখানে একাধিক বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। এরও আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দ্বীপটিতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।
 

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য আফটারশক ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
 

সূত্র: রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।