ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তুরস্কে বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ পাঁচ কর্মকর্তা নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
তুরস্কে বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ পাঁচ কর্মকর্তা নিহত ছবি সংগৃহীত

তুরস্কে একটি প্রাইভেট জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। আঙ্কারার কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফেরার পথে ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট জেটটি আঙ্কারার উপকণ্ঠে দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের কিছু সময় পর বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবতরণের অনুমতি চান। তবে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে বিমানটি বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার ধ্বংসাবশেষ আঙ্কারার একটি বিমানবন্দরের অদূরে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা এবং এতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

লিবিয়া সরকারের ভাড়া করা ওই বিমানে করে সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুরস্কে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছিলেন। নিহত অন্য চার কর্মকর্তাও সরকারি দায়িত্বে সফরটিতে অংশ নিয়েছিলেন। দুর্ঘটনার পর তুরস্ক ও লিবিয়া—উভয় দেশ থেকেই আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।