ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:৩৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:৩৭:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই ছবি: সংগৃহীত

তাইওয়ানে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাবে রাজধানী তাইপেসহ বিভিন্ন এলাকার ভবন কেঁপে ওঠে। তবে প্রাথমিকভাবে কোথাও হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার নিচে। কম্পনের প্রভাব রাজধানী তাইপে স্পষ্টভাবে অনুভূত হলেও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কোনো তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পায়নি।
 

ভূতাত্ত্বিকভাবে তাইওয়ান একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দ্বীপরাষ্ট্রটি দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে থাকায় এখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই ঘটে। অতীতেও দেশটি প্রাণঘাতী ভূমিকম্পের অভিজ্ঞতা পেয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
 

সাম্প্রতিক এই ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।