ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ২০১৭ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘের প্রতিবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৬:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৬:২১:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ২০১৭ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘের প্রতিবেদন ছবি-সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিপুলসংখ্যক নতুন আবাসন ইউনিটের পরিকল্পনা ও অনুমোদনের মাধ্যমে এই সম্প্রসারণ আরও তীব্র হয়েছে, যা অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে।
 
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনসংক্রান্ত উপাত্ত সংগ্রহ শুরু হয়। সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে প্রায় ৪৭ হাজার ৩৯০টি আবাসন ইউনিটের পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে অনুমোদন দেওয়া বা টেন্ডার প্রকাশের ঘটনাও রয়েছে। এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তুলনামূলকভাবে, ২০১৪ সালে এই আবাসন ইউনিটের সংখ্যা ছিল প্রায় ২৬ হাজার ১৭০টি।
 
এই পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বসতি সম্প্রসারণের এই ধারা পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রবেশাধিকার ব্যাহত করছে। একই সঙ্গে এটি একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।
 
জাতিসংঘের এই পর্যবেক্ষণ এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। বসতি সম্প্রসারণ ইস্যুটি দীর্ঘদিন ধরেই শান্তি প্রক্রিয়ার অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
 
সূত্র: আরব নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।