ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জনসংযোগে হাদির সঙ্গেই ছিলেন সন্দেহভাজন গুলিবর্ষণকারীরা: সিসিটিভি বিশ্লেষণে নতুন তথ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৩১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৩১:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
জনসংযোগে হাদির সঙ্গেই ছিলেন সন্দেহভাজন গুলিবর্ষণকারীরা: সিসিটিভি বিশ্লেষণে নতুন তথ্য ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি ছোড়া মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি হামলার আগেই তাঁর সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন—এমন তথ্য সামনে এসেছে। পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের সরবরাহ করা দুটি ছবি বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরিহিত অবস্থায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন ওই দুই ব্যক্তি। পরে মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে।

দ্য ডিসেন্ট জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তির একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অন্যজন কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা পরিহিত ছিলেন। জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের মিল পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢামেকে তাঁর অস্ত্রোপচার চলছিল এবং তাঁর মাথার ভেতরে গুলি রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।