ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৮:৪৪:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষা সংগৃহীত
অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলে পরীক্ষাটি। রাজধানী ঢাকা সহ সারা দেশের মোট ১৭ টি কেন্দ্রে ৪৯ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বেশ সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। অন্যান্য বছরের তুলনায় এবার নতুন যুক্ত হওয়া বিষয় হলো "মানবিক গুণাবলি।" এছাড়া পূর্বে পরীক্ষার সময় ১ ঘণ্টা হলেও এবার তা বৃদ্ধি করে ১ ঘণ্টা ১৫ মিনিটে উন্নীত করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের অপেক্ষারত অবস্থান। তাদের মধ্যে কেউ কেউ দুআ করছিলেন প্রিয় সন্তানের জন্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।