ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর, ধাপে ধাপে নেওয়া হবে অপেক্ষমাণ তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:২৮:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর, ধাপে ধাপে নেওয়া হবে অপেক্ষমাণ তালিকা সংগৃহীত

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার পর আসন শূন্য থাকলে ধাপে ধাপে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে, যা ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
 

বৃহস্পতিবার জারি করা মাউশির নির্দেশনায় জানানো হয়, ডিজিটাল লটারির ফল প্রকাশের পর নির্বাচিত এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর শূন্য আসনের ভিত্তিতে ২২–২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা এবং প্রয়োজন হলে ২৭–৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে হবে।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীদের সব কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। বিশেষ করে জন্মসনদের মূল কপি ও অনলাইন ভার্সন (যাচাইসাপেক্ষে), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখে নিশ্চিত হতে হবে। ভর্তি নীতিমালায় নির্ধারিত কোটা মানা বাধ্যতামূলক। মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না, আর নীতিমালা লঙ্ঘন করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রথম তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে ৩ লাখ ৫ হাজার ৪৯৯ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে ১ লাখ ৭ হাজার ৫২১ জন। অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখের বেশি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন, কিন্তু লটারিতে নির্বাচিত হয়েছে মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন। ফলে বেসরকারি স্কুলগুলোয় শূন্য থাকবে ৮ লাখেরও বেশি আসন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।