ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

লোকসভায় অমিত শাহ–রাহুলের তীব্র বাগযুদ্ধ: ‘ভোটচোর’ মন্তব্যে কংগ্রেসের ওয়াকআউট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:১৬:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
লোকসভায় অমিত শাহ–রাহুলের তীব্র বাগযুদ্ধ: ‘ভোটচোর’ মন্তব্যে কংগ্রেসের ওয়াকআউট ছবি: সংগৃহীত

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। অমিত শাহ বিরোধীদের সমালোচনা করে বলেন, নেহরু–গান্ধী পরিবার বংশপরম্পরায় ‘ভোটচোর’। এই মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস ও জোটভুক্ত বিরোধীদলগুলো অধিবেশন ত্যাগ করে ওয়াকআউট করে।
 

অমিত শাহ অভিযোগ তোলেন, নির্বাচনে জয় পেলে বিরোধীরা ভোটার তালিকাকে নির্ভুল বলেন, কিন্তু পরাজয়ের পর তা নিয়েই প্রশ্ন তোলেন—‘এই দ্বিমুখী রাজনীতি চলতে পারে না’। তিনি আরও দাবি করেন, নেহরু–গান্ধী পরিবারের রাজনৈতিক ইতিহাসেই ভোট জালিয়াতির উদাহরণ পাওয়া যায়। শাহ বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সর্দার বল্লভভাই প্যাটেল ২৮ ভোট পান এবং জওহরলাল নেহরু মাত্র দুই ভোট পেয়েও প্রধানমন্ত্রী হন—যা ছিল দেশের প্রথম ‘ভোট চুরি’।
 

এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী অমিত শাহকে জবাব দিতে বলেন, কেন নির্বাচন কমিশনারদের দপ্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দায়মুক্তির আওতায় আনা হয়েছে। তিনি শাহকে এ বিষয়ে সরাসরি বিতর্কে আহ্বান জানান। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশ্ন এড়িয়ে গিয়ে নেহরু পরিবারকে পুনরায় আক্রমণ করেন।
 

অমিত শাহ আরও অভিযোগ তোলেন, ইন্দিরা গান্ধী তার নির্বাচনী এলাকার রায়বেরেলিতে ‘ভোট চুরি’র অভিযোগ আড়াল করতে আদালতের রায় অগ্রাহ্য করে আইন পরিবর্তন করেছিলেন, যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা না যায়। তিনি সোনিয়া গান্ধীকেও অভিযুক্ত করে বলেন, নাগরিকত্ব পাওয়ার আগেই তিনি ভোট দিয়েছিলেন। কংগ্রেস সাংসদরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, শাহর বক্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 

বিতর্কের এক পর্যায়ে শাহ দাবি করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দিতে বিরোধীরা ইভিএম ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলে। এর পরপরই কংগ্রেসসহ বিরোধী জোট ওয়াকআউট করে অধিবেশন বর্জন করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।