ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যায় জবির আন্দোলন, দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:০২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:০৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যায় জবির আন্দোলন, দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার রাতে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি রায় সাহেব মোড় ঘুরে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি শেষ হয়েছে, কিন্তু আবারও খুনের রাজনীতি শুরু হয়েছে।” তিনি অভিযোগ করেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে সাকিবুল হাসান রানা প্রাণ হারিয়েছেন।
 

একই বিভাগের শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, “একজন শিক্ষার্থীকে মাদকসংক্রান্ত বিরোধের কারণে খুন হতে হলো—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ও স্বচ্ছ বিচারের অনুরোধ জানাই।” শিক্ষার্থী রিফাত বলেন, “এই হত্যার সুষ্ঠু বিচার না হলে এমন ঘটনা অন্য ক্যাম্পাসেও ঘটতে পারে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষাঙ্গনে যেন আর কখনও এ ধরনের সহিংস রাজনীতি ফিরে না আসে।”
 

এর আগে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা সহপাঠী ও তরুণ সমাজে ক্ষোভ সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।