ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

২৯ ডিসেম্বর হোয়াইট হাউসে নেতানিয়াহু–ট্রাম্প বৈঠক, আলোচনায় গাজার যুদ্ধবিরতির কঠিন দ্বিতীয় ধাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১০:০৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১০:০৭:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
২৯ ডিসেম্বর হোয়াইট হাউসে নেতানিয়াহু–ট্রাম্প বৈঠক, আলোচনায় গাজার যুদ্ধবিরতির কঠিন দ্বিতীয় ধাপ ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৯ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেবেন। ইসরায়েলি সরকারের এক মুখপাত্র সোমবার বৈঠকের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে আলোচিত এ বৈঠকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ও সবচেয়ে জটিল ধাপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, আসন্ন বৈঠকে দুই নেতা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ দিকনির্দেশনা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর সম্ভাব্য ভূমিকা এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে কথা বলবেন। এর আগের দিন নিজ বক্তব্যেও নেতানিয়াহু ইঙ্গিত করেন, গাজায় হামাস শাসনের অবসান এবং যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বাস্তবায়নই আলোচনার প্রধান ফোকাস হবে। তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হবে আরও কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ।

মার্কিন মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী পাঁচ শতাধিকবার তা লঙ্ঘন করেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ। যুদ্ধবিরতির পরও গাজায় অন্তত ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যা অঞ্চলের মানবিক সংকটকে আরও গভীর করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।