ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

‘ফ্যাসিবাদের সঙ্গে আপোষ নয়’—আগামী নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণঅধিকার পরিষদ: নুরুল হক নূর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৩৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৪১:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
‘ফ্যাসিবাদের সঙ্গে আপোষ নয়’—আগামী নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণঅধিকার পরিষদ: নুরুল হক নূর ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলটিকে টাকা ও আসন অফার করা হয়েছিল, তবে তারা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপোষ করেনি। তিনি স্পষ্ট করে জানান, গণঅধিকার পরিষদ সামান্য কয়েকটি আসনের জন্য কোনো জোটে যুক্ত হবে না। দেশের স্বার্থে যদি জোট গঠনের প্রয়োজন হয়, তা হবে ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ আসন সমঝোতা নিশ্চিত করে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নূর।
 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, এবং নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়, তবে নির্বাচন পেছানো নিয়ে কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে। তা না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
 

নূর ঘোষণা দেন, গণঅধিকার পরিষদ আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে। তবে দেশের প্রয়োজনে কোনো জোট করা হলে তা হবে সেসব আসনে যেখানে দলটির জনসমর্থন রয়েছে।
 

তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের নেতা এখনো ফ্যাসিস্ট মানসিকতায় হুমকি-ধামকি ও আধিপত্য বিস্তারের রাজনীতি করছে, যা জনগণ মেনে নেবে না। “১৬ বছরের অপশাসন চোখের পলকে শেষ হয়েছে,”—উল্লেখ করে তিনি বলেন, “যারা জনগণের বিরুদ্ধে যাবে, তাদের পরিণতিও একই হবে।”
 

নূর গণঅভ্যুত্থানের অংশীদার সব রাজনৈতিক দলকে সংযমী ও সহনশীল থাকার আহ্বান জানান। জনসভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান। সেখানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ূম।
 

সভা শেষে নূর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৫-এ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা সহ-সভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।