ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

গ্রেপ্তার হুমকির মধ্যেও নিউইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৭:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গ্রেপ্তার হুমকির মধ্যেও নিউইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও শহরটিতে সফর করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নিউইয়র্ক সফর নিয়ে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়।
 

বুধবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।” তিনি আরও মন্তব্য করেন—যদি মেয়র মামদানি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তাহলে আলোচনার জন্য তা একটি “ভালো শুরু” হতে পারে।
 

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শহরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন।
 

যদিও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়; ফলে আইসিসির পরোয়ানা কার্যকর করার এখতিয়ার স্থানীয় কর্তৃপক্ষের রয়েছে কি না—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে দাঁড়ানোর পর মেয়র মামদানির পক্ষে এ ধরনের পদক্ষেপ নেওয়া আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
 

প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্ক সফর করেন। চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবারের সফরকে বিশেষ গুরুত্বের চোখে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।