ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চবি ক্যাম্পাসে মদ তৈরির কারখানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চবি ক্যাম্পাসে মদ তৈরির কারখানা চবিতে মদের আস্তানা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার ব্রিজ সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ, মদ প্রস্তুত সামগ্রী ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। গত সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে নিরাপত্তা দলের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় মদ প্রস্তুত ও সরবরাহে যুক্ত সুমন চাকমা ও তার সহচরীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য ওই নারীকে ছেড়ে দেয়া হয়। জানা যায়, প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস করছিলেন সুমন চাকমা। চাষবাস করার জন্য তিনি ওই জমি লিজ নেন। একটি ছোট টিনঘরে থাকা এই ব্যক্তি গোয়ালঘরের পেছনে নির্মিত লম্বা বারান্দাজুড়ে দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন।
 
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহে ফেলে। কয়েকদিন নজরদারি ও রেকির পর বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার গভীর রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। আটক সুমনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।
 
তল্লাশিতে ঘরের পেছনে তৈরি কারখানা থেকে প্রায় ৩০ লিটার গরম মদ, ডেকছি ভর্তি ৫ লিটার তৈরি মদ, ভরা বোতল–খালি বোতল, বিভিন্ন সরঞ্জাম এবং মদ বিক্রির হিসাব বহি উদ্ধার করা হয়। একই সঙ্গে বন্য শুকর, হরিণ ও বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকারে ব্যবহৃত দেশীয় অস্ত্রও পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরও নিয়মিতভাবে তার কাছ থেকে মদ কেনার তথ্য মিলেছে বলে প্রশাসন জানিয়েছে। অভিযানে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ উৎপাদন ও বাণিজ্য চালানোর ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অনুমতিহীনভাবে গাছ কাটার কারণে লিজগ্রহীতার বিরুদ্ধে আর্থিক জরিমানার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।