ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

৯ বছর বয়সী শিশুর মৃত্যু, কেউ বলছেন আত্মহত্যা কারো মতে রহস্যজনক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
৯ বছর বয়সী শিশুর মৃত্যু, কেউ বলছেন আত্মহত্যা কারো মতে রহস্যজনক মৃত মোহাম্মদ ইমতিয়াজ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম মোহাম্মদ ইমতিয়াজ। সে একই এলাকার প্রবাসী মোহাম্মদ ইয়াকুবের ছেলে এবং সৈয়দ নগর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
 
পরিবারের স্বজনদের কেউ বলছেন, মায়ের বকুনি খেয়ে নিজ কক্ষে আত্মহত্যা করেছে সে। আবার কপালে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। তবে পুলিশ অপমৃত্যু মামলা নিয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ নগর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
 
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ইমতিয়াজ তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এই নিয়ে তার মা তাকে বকাঝকা করে এবং পরদিন পরীক্ষা থাকায় পড়তে বসতে বলেন। পরে মা রান্না করতে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন ইমতিয়াজ জানালার পাশে বসে আছে। পরে পরিবারের লোকজনকে ডেকে দরজা ভেঙে দেখা যায়, সে মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগিয়েছে।
 
নিহতের কপালে আঘাতের চিহ্ন থাকার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।
 
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, নিহত শিশুটি তার পারিবারিক আত্মীয়। ঘটনার পর তার দাদা ফোনে ঘটনাটি তাকে জানান এবং বলেন, মায়ের বকা খেয়ে সে একটি কক্ষে গিয়ে রুম বন্ধ করে দেয়। দীর্ঘসময়েও সে বের না হলে দরজা ভেঙে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। একেকজন একেকভাবে বিষয়টি বর্ণনা করছেন। তবে সে কিভাবে মারা গেল তা নিয়ে রহস্য রয়েছে বলে জানান তিনি।
 
এদিকে সন্তানের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসেন বাবা। এলাকায় এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মা–বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠেছে। প্রবাসে বাবার কাছে নানা কিছুর বায়না ধরা মাদ্রাসা ছাত্র ইমতিয়াজ আর কিছু চাইবে না। এসব বলে আহাজারি করে কাঁদছে সন্তানহারা পিতা ইয়াকুব। শেষবারের মত পিতার কাঁধে চড়ে ইমতিয়াজ চির নিদ্রায় শায়িত হলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।