ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বিদ্যালয়ে ভর্তি বয়সে নতুন বিধি: মাউশির জরুরি নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৪৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
বিদ্যালয়ে ভর্তি বয়সে নতুন বিধি: মাউশির জরুরি নির্দেশনা সংগৃহীত ছবি
 

সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বয়সসীমা সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকায় ভর্তি বয়স স্পষ্ট করতে এ নির্দেশনা জারি করা হয়।
 

মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারি করা সংশোধিত নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স গণনায় নতুন শর্ত কার্যকর হবে। জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুসারে ১ম শ্রেণির উপযুক্ত বয়স ৬ বছর ধরা হলেও, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময় বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ ভর্তির জন্য সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৭ বছর গ্রহণযোগ্য হবে।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় প্রযোজ্য হবে। মাউশি জানিয়েছে, বয়স যাচাই প্রক্রিয়ায় কঠোরতা বজায় রেখে সব বিদ্যালয়ে সমমান মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।