ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ বিপর্যস্ত শ্রীলঙ্কা: মৃত ২১২, নিখোঁজ শতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ বিপর্যস্ত শ্রীলঙ্কা: মৃত ২১২, নিখোঁজ শতাধিক সংগৃহীত ছবি
 

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর প্রবল বর্ষণ ও ভূমিধসে শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বহু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২১২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা গেছে, আর নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২১৮ জন।
 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চল। উপড়ে পড়া গাছ, ভেঙে পড়া পাহাড়ি অংশ ও কাদামাটিতে ঢেকে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাণকর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে সামনে আসছে।
 

ডিএমসি জানায়, প্রবল বৃষ্টি ও বন্যায় সারা দেশে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার জন্য দুই লাখের বেশি মানুষকে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার থেকে কেলানি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কলম্বোর উত্তরাংশ দ্রুত জলমগ্ন হয়ে পড়ে, ফলে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে মানুষজনকে সরে যেতে নির্দেশ দেয়।
 

ঘূর্ণিঝড় মূল এলাকা ত্যাগ করলেও উজান থেকে পানি নামতে থাকায় নদীতীরবর্তী এলাকায় নতুন করে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। উদ্ধারকাজও চলছে জোরদারভাবে। ২৪ হাজারের বেশি সেনা, পুলিশ ও বিমানবাহিনীর সদস্য এখনো বন্যায় আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
 

পূর্বাঞ্চলে মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে গেলে দ্রুত পানি ঢুকে পড়ে, আর বিমানবাহিনী হেলিকপ্টারে করে ১২০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সেনাবাহিনীর হিসাবে, আরও প্রায় দুই হাজার মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
 

কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বো শহর থেকে পানি নামতে কমপক্ষে আরও একদিন সময় লাগবে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল বৃষ্টির পর এখন শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ইতোমধ্যে ভারতের দিকে সরে গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।