ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে’ স্থগিতের হুঁশিয়ারি ট্রাম্পের, ফেডারেল সুবিধা বাতিলের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৪২:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে’ স্থগিতের হুঁশিয়ারি ট্রাম্পের, ফেডারেল সুবিধা বাতিলের ঘোষণা ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমস্ত 'তৃতীয় বিশ্বের' দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার এবং যারা এখনো মার্কিন নাগরিকত্ব পাননি তাদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। যদিও তিনি ঠিক কোন পদ্ধতিতে এই স্থগিতাদেশ কার্যকর করবেন তা স্পষ্ট করেননি, কারণ তাঁর পূর্ববর্তী প্রশাসনের নিষেধাজ্ঞাগুলো আদালত ও কংগ্রেসের মাধ্যমে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। হোয়াইট হাউসের পাশে একজন আফগান নাগরিকের গুলিবর্ষণের ঘটনার পরই ট্রাম্পের কাছ থেকে এই কঠোর অভিবাসনবিরোধী বার্তা এলো।

ডোনাল্ড ট্রাম্পের এই কট্টর অভিবাসনবিরোধী পোস্টটি এমন এক সময়ে এলো, যখন বুধবার বিকেলে হোয়াইট হাউসের পাশে ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে একজন আফগান নাগরিক গুলি চালান এবং পরে আটক হন। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিএনবিসি নিউজের মতে, ট্রাম্প তার পোস্টে সুনির্দিষ্টভাবে কোন দেশগুলোকে 'তৃতীয় বিশ্বের' দেশ হিসেবে গণ্য করবেন, তা উল্লেখ করেননি। সাধারণত, 'তৃতীয় বিশ্ব' শব্দটি উচ্চ দারিদ্র্যের হার এবং অর্থনৈতিক অস্থিরতার দেশগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়।
 
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৫ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩০তম। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী, মানব উন্নয়ন সূচকে নিম্ন রেটিং প্রাপ্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ সুদান, সোমালিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ ও নাইজারের মতো দেশগুলো শীর্ষে রয়েছে।

সুবিধা ও ভর্তুকি বাতিলের হুঁশিয়ারি:
ট্রাম্পের ঘোষণা অনুসারে, নাগরিকত্ব না পাওয়া অভিবাসীরা আর কোনো ফেডারেল সুবিধা বা ভর্তুকি পাবেন না, যা কার্যত হাজার হাজার অভিবাসীর জীবনকে কঠিন করে তুলবে। তিনি আরও উল্লেখ করেন, যারা দেশটির জন্য কল্যাণকর নয়, তাদের দ্রুত বের করে দেওয়া হবে। উল্লেখ্য, হোয়াইট হাউসের পাশে গুলি চালানোর ঘটনায় আটক আফগান নাগরিক ২০২১ সালে বিশেষ সুবিধায় দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। এরই মধ্যে ২০২১ সালে বিশেষ সুবিধায় পাড়ি জমানো আফগান নাগরিকদের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
 
গ্রিন কার্ড পুনর্বিবেচনা:
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের ইস্যু করা গ্রিন কার্ডগুলো পুনরায় পর্যালোচনা করবে। নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার প্রধান জোসেফ এডলো বলেছেন, প্রেসিডেন্ট তাকে 'উদ্বেগজনক দেশ' থেকে আসা বিদেশিদের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন। যদিও সুনির্দিষ্ট ১৯টি দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে অভিবাসন পরিষেবা হোয়াইট হাউসের গত জুন মাসের ঘোষণার দিকে ইঙ্গিত করেছে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলার নাম উল্লেখ ছিল। ট্রাম্পের এই ধরনের কঠোর নীতি কার্যকর হলে লক্ষ লক্ষ অভিবাসীর জীবন ও অধিকার প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।