ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বেরোবিতে র‌্যাগিং: তিন শিক্ষার্থী বহিষ্কার, আরও নয়জনকে কারণ দর্শানোর নোটিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৮:৩২:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বেরোবিতে র‌্যাগিং: তিন শিক্ষার্থী বহিষ্কার, আরও নয়জনকে কারণ দর্শানোর নোটিশ সংগৃহীত ছবি
 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে আরও নয় শিক্ষার্থীকে অভিভাবকসহ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার ১১৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
 

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে মামুন মিয়া ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষের জন্য এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে বাংলা বিভাগের ২৩–২৪ সেশনের (১৬ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২৪–২৫ সেশনের (১৭ ব্যাচ) কয়েকজনকে হলের ছাদে ডেকে নেয়। সেখানে র‌্যাগিংয়ের নামে ১৬ ব্যাচের শিক্ষার্থী মামুন, ১৭ ব্যাচের শিক্ষার্থী দীন ইসলামকে মারধর করেন। মারধরে দীন ইসলামের কানের পর্দা ফেটে যায় বলে চিকিৎসকেরা জানান।
 

ঘটনা প্রকাশ পেলে সাংবাদিকরা হলে পৌঁছালে অভিযুক্তরা বিষয়টি আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সহপাঠীদের সহায়তায় দীন ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় হল প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বিজয় ২৪ হলের সহকারী প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাসার কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, সঙ্গে সদস্য ছিলেন সাইফুদ্দীন খালেদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ফায়সাল আলম।
 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “ঘটনাটি ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।” তিনি জানান, হাইকোর্ট ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে র‌্যাগিংবিরোধী নানান প্ল্যাকার্ড স্থাপন করা আছে এবং বিশ্ববিদ্যালয় র‌্যাগিং ও যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।
 

তিনি আরও বলেন, “ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সকালে তদন্ত প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করা হয় এবং সবার সম্মতিতে শাস্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।