ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তিন দফা দাবি পূরণ না হলে, সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৫:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
তিন দফা দাবি পূরণ না হলে, সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির হুঁশিয়ারি ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, যদি তাদের তিন দফা দাবি ২৯ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হয়, তাহলে ৩০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগে পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন। শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়করা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের চার আহ্বায়ক—আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ। অসুস্থতার কারণে উপস্থিত ছিলেননি অন্য আহ্বায়ক মু. মাহবুবর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আলোচনায় শিক্ষকদের দাবির বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিন দফা দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে শিক্ষকরা আগামী ৩০ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন।

শিক্ষক নেতারা আরও জানান, ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিত করা, নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং পূর্ণ পেনশন নিশ্চিত করার দাবিও তারা করছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তাই শিক্ষকদের কর্মবিরতির হুঁশিয়ারি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:

১) দশম গ্রেডে বেতন নির্ধারণ।

২) ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান।

৩) শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।