ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগ ‘ব্লকেড’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:৫১:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগ ‘ব্লকেড’
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এতে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার, ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার। ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি, যা সরকারের দুর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।

আরেক শিক্ষার্থী বলেন, আপনারা জানেন ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন অবৈধ।

অনুরূপভাবে ৪৪তম বিসিএসের ফলাফল রাত ১১টা ৪৫ মিনিটে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। যেটা শিক্ষার্থীরা প্রত্যাখান করেছে। আমাদের দাবি পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন। এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।