ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ: উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:১৬:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ: উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দলীয় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, চাকরি ছাঁটাই, মিথ্যা সমকামী প্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র এবং হুমকির মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা হয়েছে।
 
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুনতাসির অভিযোগ করেন, সাংগঠনিক নিয়ম মেনে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও দলীয় নেতৃত্ব তাঁর ওপর চালানো হয়রানির বিচার করেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করেছেন এবং তাঁর বিরুদ্ধে ‘সমকামী’ পরিচয় ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়েছে, যা পরিবারসহ সামাজিকভাবে অপমানজনক প্রমাণিত হয়েছে।
 
মুনতাসির দাবি করেন, “নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই আমাকে রাজনৈতিকভাবে মাইনাস করা হয়েছে। কারও নির্দেশে দলের আহ্বায়কও চাপের মুখে থাকেন। আমাকে বহিষ্কার করা হয়েছে কোনো তদন্ত ছাড়াই।”
 
তিনি আরও অভিযোগ করেন, দলের কিছু নেতার দুর্নীতিবিরোধী অবস্থানে থাকার কারণে অনেক আগেই যারা এনসিপি ছেড়ে ‘আপ বাংলাদেশ’ করেছেন, তিনি তাদের গতি অনুসরণ করছেন। তার কথায়, “জুনায়েদ ভাই আর রাফে ভাইরাও পদ না পেয়ে নয়, দুর্নীতিবাজ কোরামের অধীন না থাকতে পারায় দল ছাড়েন।”
 
পোস্টে মুনতাসির বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়াও তাঁকে শারীরিক হামলা, হুমকি, এমনকি বাসায় পর্যন্ত অনুসরণ করার ঘটনা ঘটেছে। তাঁর কথায়, “এই অবিচারের বিচার চাই, নয়তো ভবিষ্যতে অন্যদেরও একই পরিণতি হতে পারে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।