ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এইচ-১বি ভিসা বন্ধের বিল মার্কিন কংগ্রেসে, বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ঝুঁকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪১:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এইচ-১বি ভিসা বন্ধের বিল মার্কিন কংগ্রেসে, বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ঝুঁকি ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনতে ব্যবহৃত সবচেয়ে বড় কর্মভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বাতিলের লক্ষ্যে কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক অভিবাসনবিরোধী পদক্ষেপের পর এবার প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেইলর গ্রিন এই বিলটি আনেন, যেখানে কর্মসূচিটিকে প্রতারণা ও অপব্যবহারের মাধ্যমে মার্কিন কর্মীদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলা হয়েছে।
 

গ্রিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো এইচ-১বি ভিসার সুযোগ নিয়ে দেশীয় নাগরিকদের পরিবর্তে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে। তার মতে, কর্মসূচিটি বাতিল হলে প্রযুক্তি, স্বাস্থ্য ও প্রকৌশলসহ বিভিন্ন খাতে মার্কিন নাগরিকদের চাকরির অগ্রাধিকার নিশ্চিত হবে। তবে বিলে বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সীমিত ছাড় রাখা হয়েছে—প্রতি বছর সর্বোচ্চ ১০ হাজার জন যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাবেন, যদিও তারা স্থায়ী বসবাস বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।
 

২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি স্কিমের আওতায় প্রতিবছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান, যাদের বড় অংশ ভারতীয় পেশাজীবী। গুগল, অ্যামাজন, মেটা, মাইক্রোসফট ও অ্যাপলের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই কর্মসূচির বড় সুবিধাভোগী। ভিসাধারীরা কাজের পাশাপাশি পরবর্তীতে গ্রিন কার্ড ও নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারতেন।
 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ে। নতুন করে এইচ-১বি ভিসার আবেদন করতে মার্কিন নিয়োগদাতাদের ওপর ১ লাখ ডলার ফি আরোপের ঘোষণা দেওয়া হয় এবং প্রচলিত লটারি পদ্ধতির পরিবর্তে নতুন বাছাই ব্যবস্থা চালুর কথা জানানো হয়। তবে বিদ্যমান ভিসাধারীরা পুনঃপ্রবেশে এই ফি থেকে ছাড় পাবেন।
 

তার মধ্যেই ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু খাতে বিদেশি প্রতিভার এখনও প্রয়োজন আছে, কারণ দক্ষতার দিক থেকে মার্কিন কর্মীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে। প্রশাসনের নতুন অবস্থান ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য এনে মার্কিন কর্মীদের প্রশিক্ষণ দেওয়াই মূল উদ্দেশ্য। এরপর তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, এবং প্রশিক্ষিত মার্কিনরা সেই দায়িত্ব গ্রহণ করবে।
 

ট্রাম্প প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর থেকে এইচ-১বি ভিসা শুধুই অস্থায়ীভাবে দেওয়া হবে। দক্ষ বিদেশিরা স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রে কাজ করবেন ও প্রশিক্ষণ দেবেন; তবে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ থাকবে না। প্রশাসনের বক্তব্য, উচ্চ দক্ষ বিদেশিদের জ্ঞান ব্যবহার করে মার্কিন কর্মীদের সক্ষমতা বাড়ানো এবং বিদেশি শ্রমের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমানোই এই নীতির লক্ষ্য।
 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, মার্কিন উৎপাদন খাত পুনর্গঠন, সেমিকন্ডাক্টর শিল্প দেশে ফিরিয়ে আনা ও দেশীয় কর্মীদের সক্ষমতা বাড়াতেই নতুন নীতিগুলো নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।