ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

এনসিপি সদস্যসচিবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম, ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি বহিষ্কৃত নেতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
এনসিপি সদস্যসচিবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম, ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি বহিষ্কৃত নেতার আখতার হোসেন ও মুনতাসির মাহমুদ। ছবি: সংগৃহীত
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে এক ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন দলের বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টায় সেই সময় শেষ হলেও আখতার হোসেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

সময়সীমা শেষ হওয়ার পর মুনতাসির মাহমুদ রাত ১০টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন পোস্ট দেন। সেখানে তিনি অনুসারীদের উদ্দেশে লেখেন, ‘আখতার ভাইয়ের জন্য মায়া লাগছে! ফাঁস করব নাকি না? হ্যাঁ হলে লাভ রিঅ্যাক্ট দিন, না হলে কেয়ার দিন। ভোট যেদিকে যাবে, সেটাই করব।’
 

এর আগে আরেক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে শেষ এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার ভাষায়, সময়সীমার পর ‘অ্যাকশন’ নেওয়া হবে।
 

দলীয় সূত্র অনুযায়ী, সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুনতাসির মাহমুদকে এনসিপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনার পর থেকেই তার সামাজিকমাধ্যম পোস্টগুলোকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।