ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

নয়াদিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনায় উচ্চ সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০২:০৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০২:০৭:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
নয়াদিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনায় উচ্চ সতর্কতা

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা এলাকার একটি ব্যস্ত মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঘটে যাওয়া এই শক্তিশালী বিস্ফোরণের ফলে ২২টি গাড়ি পুড়ে যায়, যেখানে অন্তত আটজন নিহত এবং ২৪ জন গুরুতর আহত হয়েছেন বলে নিরাপত্তা সংস্থার সূত্র জানায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করে বাণিজ্যিক কেন্দ্র মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।
 

বিস্ফোরণের পরপরই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত-সংলগ্ন অঞ্চল এবং গুরুত্বপূর্ণ জেলা এলাকায় অতিরিক্ত টহল ও তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। লখনউ থেকে পাঠানো নির্দেশনায় ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকাসমূহে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি মুম্বাইতেও নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে, যাতে সাধারণ নাগরিকসহ সরকারি ও বেসরকারি স্থাপনায় অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকি কমান সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।