ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

‘বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা নয়, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির স্থান’ — চবি উপাচার্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৬:০২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৬:০২:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
‘বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা নয়, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির স্থান’ — চবি উপাচার্য ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত যোগ্য ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা, নেতা বানানোর প্রতিষ্ঠান নয়। তিনি বলেন, “আমাদের স্বপ্ন পূরণ হবে তখনই, যখন এই বিশ্ববিদ্যালয় থেকে সমাজে অবদান রাখতে সক্ষম যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র।”
 

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় চবি আইন অনুষদ মিলনায়তনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার আয়োজিত নবীনবরণ ও হল ছাত্রসংসদে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

উপাচার্য আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি। যোগ্য শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেই যোগ্য গ্র্যাজুয়েট তৈরি সম্ভব। এতে বিশ্ববিদ্যালয় ও সমাজ—উভয়ই উপকৃত হবে।”
 

ছাত্রনেতাদের উদ্দেশে উপাচার্য বলেন, “আপনারা যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা শুধু পাহাড়ি শিক্ষার্থীর নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। নিজেদের শুধুমাত্র পাহাড়ি পরিচয়ে সীমাবদ্ধ না রেখে ‘বাংলাদেশি’ পরিচয়কে অগ্রাধিকার দিন। দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি বুঝে সম্মান জানানোই প্রকৃত নেতৃত্বের পরিচায়ক।”
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।
 

পিসিপির চবি শাখার সভাপতি ভূবন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর নির্বাহী সদস্য হেমা চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রনেতারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।