ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চর রাঙামাটিয়া ও উসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৩:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৩:২৪:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
চর রাঙামাটিয়া ও উসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন রাঙামাটি ব্রিজ উদ্ভোদন
নগরীর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্পাঞ্চল কালুরঘাটের অর্থনৈতিক কার্যক্রমকে আরো গতিশীল করতে নির্মিত চর রাঙামাটিয়া ও উসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
 
গতকাল সোমবার ৫ নং মোহরা ওয়ার্ডস্থ উদ্বোধন হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। এসময় মেয়র বলেন, সিটি মেয়র হিসেবে এক বছরের উন্নয়ন কার্যক্রমের অন্যতম বড় সাফল্য হলো এই উসমানিয়া গার্ডার ব্রিজের উদ্বোধন। বর্তমানে এ এলাকায় প্রায় ১শ’ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
 
মেয়র বলেন, চট্টগ্রাম শহরের ৫০টি বড় রাস্তা নির্মাণের উদ্যোগ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এছাড়া মনোরেল চালুর বিষয়েও আমরা অনেকটুকু এগিয়ে গেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তিতে এই কাজ করবে। এছাড়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
 
নগর সরকারের দাবি জানিয়ে তিনি বলেন, যদি সব সেবা সংস্থা মেয়রের অধীনে সমন্বিতভাবে কাজ করে, তাহলে চট্টগ্রামের উন্নয়ন হবে পরিকল্পিত ও টেকসই। এজন্যই আমি ‘নগর সরকার’ ব্যবস্থার দাবি জানিয়ে আসছি। তিনি দাবি করেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা আমরা ইতোমধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয়েছি। ২১টি খাল সংস্কার প্রকল্পের কাজ শুরু হলে নাগরিকরা আরও দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। সিডিএ যে খাল খনন প্রকল্প করছে সেগুলোর বাইরে যে ২১ টা খাল রয়ে গেছে সেগুলো কর্পোরেশনের পক্ষ থেকে খননের জন্য আমরা একটা ডিপিপি রেডি করছি। ২১ টা খাল সংস্কার আমরা এই বছর আমরা শুরু করব এবং সিডিএ’র যে আরো ১২ টা খাল খননের অপেক্ষায় আছে সেগুলো খনন হলে দৃশ্যমান জলাবদ্ধতার সমস্যার সমাধান আপনারা দেখতে পারবেন।
 
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, প্রতিদিন ৩,০০০ মেট্রিক টনের মধ্যে ২,২০০ মেট্রিক টন বর্জ্য আমরা সংগ্রহ করছি। ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ প্রকল্পে কোনো পরিবার থেকে ৭০ টাকার বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট কোম্পানির চুক্তি বাতিল করা হবে। বাংলাদেশে প্রথম চট্টগ্রামেই বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্প থেকে আয় হলে তখন নাগরিকদের থেকে আর টাকা দেয়া হবেনা উল্টো ময়লা কিনে নেয়া হবে এটাই হবে আমাদের সাস্টেনেবল সিটি মডেল।
 
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ৫ নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি ইদ্রিস মিয়া, বিএনপি নেতা মো. ইয়াসিন, এম ফিরোজ খান, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি নিয়াজ মোরশেদ খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রাশেদ আলম, মহানগরের ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।