ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রেই পৃথিবী ১৫০ বার ধ্বংস সম্ভব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৫:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রেই পৃথিবী ১৫০ বার ধ্বংস সম্ভব ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের পরিমাণ এতটাই বেশি যে, চাইলে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করে ফেলা সম্ভব। মার্কিন গণমাধ্যম সিএবিএস–এর জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সোমবার (৩ নভেম্বর) প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
 
সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল ট্রাম্পকে প্রশ্ন করেন, কেন যুক্তরাষ্ট্রকে আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে উৎসাহ দিচ্ছেন তিনি। জবাবে ট্রাম্প বলেন, “আমাদের কাছে এত বেশি পারমাণবিক অস্ত্র আছে যে আমরা চাইলে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দিতে পারি।”
 
তিনি আরও বলেন, “আমি চাই না যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হয়ে থাকুক যারা পারমাণবিক পরীক্ষা চালায় না। রাশিয়া ও চীনও গোপনে এসব পরীক্ষা করছে, যদিও তারা প্রকাশ্যে তা স্বীকার করছে না।”
 
ট্রাম্পের এই বক্তব্যের আগে তার প্রশাসন ঘোষণা দেয় যে, প্রায় তিন দশক পর যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। পেন্টাগনকে ইতিমধ্যে সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।
 
এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত রাশিয়া ও চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগকে ঘিরে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন মন্তব্য শুধু উত্তেজনাই বাড়াবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যকেও নড়বড়ে করতে পারে।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই পদক্ষেপকে সম্ভাব্য নতুন ‘নিউক্লিয়ার আর্মস রেস’ বা পারমাণবিক প্রতিযোগিতার সূচনা হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, এমন সিদ্ধান্ত কেবল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোকেই নয়, বরং পুরো বিশ্বের কৌশলগত স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।
 
সূত্র: সিএবিএস
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।