ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

৩০০ আসনে লড়ার ঘোষণা, ফেব্রুয়ারিতে দ্রুত নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৯:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
৩০০ আসনে লড়ার ঘোষণা, ফেব্রুয়ারিতে দ্রুত নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই কাজ করছি। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। তখনই জানা যাবে কে কোথা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।”
 
নাহিদ ইসলাম আরও জানান, তিনিও ঢাকার কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
 
দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা তুলনামূলক নতুন দল। মাত্র এক বছর আগে যাত্রা শুরু করেছি, তাই দল গোছাতে পুরোপুরি সময় পাইনি। তবু আমরা কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর পক্ষে নই। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটিই দেশের জন্য উত্তম হবে।”
 
দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন আমাদের জন্য একটি প্রথম চ্যালেঞ্জ, একটি টেস্ট। আমরা দীর্ঘ মেয়াদে দেশের রাজনীতিতে টেকসই ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। ভালো করি বা খারাপ করি, চূড়ান্ত রায় জনগণই দেবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।