ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে কানাডার প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:০৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:০৭:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে কানাডার প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ছবি সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুল্কবিষয়ক এক বিজ্ঞাপনকে ঘিরে তৈরি কূটনৈতিক বিতর্কের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানান, বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, তবে যুক্তরাষ্ট্র রাজি থাকলে কানাডা আবারও বাণিজ্য আলোচনায় বসতে প্রস্তুত।
 

বিতর্কের সূত্রপাত হয় অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে সম্প্রতি প্রচারিত একটি বিজ্ঞাপন থেকে। ওই বিজ্ঞাপনে ১৯৮৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের দেওয়া এক ভাষণের অংশ ব্যবহার করা হয়, যেখানে তিনি শুল্ক আরোপকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে সতর্ক করেছিলেন। বিজ্ঞাপনটি প্রচারে আসতেই ট্রাম্প প্রশাসনের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রাম্প অভিযোগ করেন, অটোয়া মিথ্যা বার্তা ছড়াচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের প্রতি ‘অশ্রদ্ধাজনক আচরণ’।
 

সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ভুল বোঝাবুঝি শিগগিরই মিটে যাবে। একই সঙ্গে তিনি বিজ্ঞাপনের কারণে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশ করেন এবং বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
 

তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবস্থানে অনড় থাকেন। তিনি জানান, কানাডার সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনায় বসবেন না এবং এর ‘শাস্তিস্বরূপ’ কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কানাডীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।
 

পরিস্থিতি জটিল আকার নেওয়ার পর শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলনের নৈশভোজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সরাসরি ক্ষমা চান প্রধানমন্ত্রী কার্নি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে তিনি আশাবাদী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।