ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:০১:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হিসেবে আরও ১০ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয় এবং একই দিনে তা গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।
 
চলতি বছরের ১৫ জানুয়ারি প্রথম দফায় ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটভুক্ত হয়েছিল। নতুন ১০ জন যোগ হওয়ায় এখন মোট শহীদের সংখ্যা দাঁড়ালো ৮৪৪ জন।
 
নতুন তালিকায় ঢাকার ৪ জন, কুড়িগ্রাম, শরীয়তপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর ও বাগেরহাটের একজন করে শহীদ রয়েছেন। গেজেটে প্রতিটি শহীদের নাম, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে।
 
সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ৭(ক) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর আওতায় এই তালিকা প্রকাশ করেছে।
 
শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার।
 
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে শুরু হয় গণঅভ্যুত্থান। সরকারের দমন-পীড়নের মুখে শত শত আন্দোলনকারী নিহত হন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।