ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে ‘ভূখা মিছিল’, আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৭:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৭:২১:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে ‘ভূখা মিছিল’, আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা সংগৃহীত ছবি
 

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার ‘ভূখা মিছিল’ করার ঘোষণা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা খালি থালা-বাটি হাতে নিয়ে শিক্ষা ভবনের দিকে প্রতীকী পদযাত্রা করবেন।
 

শনিবার রাতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদণ্ডকে শক্ত করছি। কিন্তু নিজের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনও পাইনি। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি।”
 

২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন চলমান রয়েছে এক সপ্তাহ ধরে। সপ্তম দিনে এসে শনিবার তারা রাজধানীতে কালো পতাকা মিছিল করেন এবং সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এর পাশাপাশি শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা গত দুদিন ধরে আমরণ অনশন পালন করছেন।
 

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা পর্যন্ত যায়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা অভিযোগ করেন, “মন্ত্রী ও আমলারা শুধু বাড়িভাড়া নয়, পুরো বাড়ি ভাড়া পান, অথচ আমরা ন্যায্য বাড়িভাড়া থেকে বঞ্চিত। এক সপ্তাহ ধরে রাস্তায় বসে আন্দোলন করছি, তবু কেউ শুনছে না।”
 

কদম ফোয়ারায় শিক্ষকদের বিক্ষোভে যোগ দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “শিক্ষকরা দুর্নীতি করেন না; দুর্নীতি করেন আমলারা। অথচ দেশের শিক্ষকরা রাস্তায় বসে তাদের ন্যায্য অধিকার চাইছেন—এটা জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাতা; তাদের দাবিই আগে পূরণ হওয়া উচিত।” তিনি আরও জানান, শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ আন্দোলনের সঙ্গে সংহতি জানাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।