ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

শান্তিপূর্ণভাবে শেষ হলো রাকসু নির্বাচন, চলছে ভোট গণনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:০৪:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
শান্তিপূর্ণভাবে শেষ হলো রাকসু নির্বাচন, চলছে ভোট গণনা ছবি সংগৃহীত

বড় ধরনের কোনো অনিয়ম বা অভিযোগ ছাড়াই শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা চলছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব জানিয়েছেন, ফলাফল প্রকাশে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে অনেকেই দিনভর সারিবদ্ধভাবে ভোট দেন। বিকেলের শেষ পর্যন্ত কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়, আর পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় উৎসবমুখর পরিবেশে।

অন্যদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি ব্যবহারের অভিযোগ তুলেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীরা।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে মোট প্রার্থী ৯০২ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।