ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গোপন চুক্তির প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যর্থ হলেন মাদুরো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:০০:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
গোপন চুক্তির প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যর্থ হলেন মাদুরো ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন কূটনৈতিক আলোচনায় নিজ দেশের তেল ও খনিজ সম্পদে মার্কিন প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব করেছিলেন—যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপ কমানোর আশায়। তবে এই প্রস্তাব শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ফলে কয়েক মাসের ব্যাক-চ্যানেল আলোচনা ব্যর্থতায় গিয়ে থেমেছে।
 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর প্রতিনিধিরা হোয়াইট হাউসকে প্রস্তাব দেন যে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল, গ্যাস ও স্বর্ণ খাতে অগ্রাধিকার পাবে। সেই সঙ্গে দেশটি তেলের রফতানি চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে এবং রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে জ্বালানি সম্পর্ক ছিন্ন করবে।
তবে ট্রাম্প প্রশাসন এসব প্রস্তাবকে "অবিশ্বাসযোগ্য ও কৌশলগতভাবে অগ্রহণযোগ্য" বলে প্রত্যাখ্যান করে এবং সম্প্রতি সব কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দেয়।
 
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে মাদুরোর সরকার আবারও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। অন্যদিকে, শান্তিতে নোবেলজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডো যুক্তরাষ্ট্রকে একটি বিকল্প পরিকল্পনা দিয়েছেন, যেখানে গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
 
এই প্রেক্ষাপটে, ওয়াশিংটন এখন মাদুরো সরকার নয় বরং বিরোধী নেতৃত্বের দিকেই আস্থা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: NYT

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।