ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ই-কমার্সে আর্থিক ক্ষতি রোধে শুরু হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম: ফয়েজ আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৫৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৫৬:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ই-কমার্সে আর্থিক ক্ষতি রোধে শুরু হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম: ফয়েজ আহমদ ছবি সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ই-কমার্সে নাগরিকের অর্থ লোপাট রোধ করতে একটি সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম চালু করা হবে। সরকারের উদ্যোগে কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স খাতকে শৃঙ্খলা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আগারগাঁওয়ে ডাক দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালির উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান। ফয়েজ আহমদ বলেন, ডাক বিভাগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাড্রেস ডিজিটালাইজেশন, পোস্টাল মেইল ও পার্সেল ট্র্যাকিং ব্যবস্থার আধুনিকায়নসহ ব্যাপক সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও ডাক বিভাগের দখল হওয়া সম্পত্তি উদ্ধার করার কাজ চালানো হবে।
 

উল্লেখ্য, র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে ফয়েজ আহমদ পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। র‌্যালিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ডাক পিয়নরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে ডাক বিভাগের বিভিন্ন সেবা ও ডাক পিয়নদের কার্যক্রম তুলে ধরা হয় এবং এটি আগারগাঁওয়ের সড়ক প্রদক্ষিণ শেষে ডাক ভবনের সামনে শেষ হয়।

এ পদক্ষেপ ই-কমার্স ও ডাকখাতে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।