ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

কোয়েটায় এফসি সদর দপ্তরের সামনে গাড়িবোমা হামলায় নিহত ১০, আহত অর্ধশতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:২৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:২৪:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
কোয়েটায় এফসি সদর দপ্তরের সামনে গাড়িবোমা হামলায় নিহত ১০, আহত অর্ধশতাধিক সংগৃহীত ছবি
 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।
 

স্থানীয় সময় মঙ্গলবার জরগুন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই গোলাগুলির ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি সদর দপ্তরের দিকে মোড় নিতেই বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানের সময় একাধিক হামলাকারী নিহত হয়েছে।
 

ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দাবি করেছেন, ভারতের ইঙ্গিতেই এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারতের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এদিকে, হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।