ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

রাকসু নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৩:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রাকসু নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এই নির্বাচন হবে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবস্থা নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়। কারণ হিসেবে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না। তাই উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চারটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশ সংবাদ সম্মেলন করে জানান, প্রায় ৬০ শতাংশ ভোটার ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন এবং ভোটের পরিবেশ নেই। তারা দাবি করেন, সঠিক পরিবেশ ফিরিয়ে না আনলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। ছাত্রদল সমর্থিত প্যানেল দুর্গাপূজার পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। এসব অবস্থার পর নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে নতুন তারিখ ঘোষণা করে।

অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সোমবার সকালে শিক্ষকরা মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরাও।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।