ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিব গুতেরেসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৪৯:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সংগৃহীত ছবি
 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের ইসরায়েলের হুমকিতে ভীত হওয়ার কোনো কারণ নেই। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযান ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান দখলদারিত্বের প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান।
 

গুতেরেস উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো যদি জাতিসংঘের আগামী সপ্তাহের উচ্চপর্যায়ের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, ইসরায়েল পশ্চিম তীরকে দখল ঘোষণা করার হুমকি দিয়েছে। তবে তার মতে, এই হুমকিতে ভীত হওয়া উচিত নয়, কারণ আন্তর্জাতিক চাপ প্রয়োগের সুযোগ তৈরি করা জরুরি। তিনি বলেন, “আমরা কাজ করি বা না করি, ইসরায়েল এসব কার্যক্রম চালিয়েই যাবে। অন্তত চাপ প্রয়োগের পরিবেশ তৈরি করা গেলে কিছুটা প্রতিরোধ সম্ভব।”
 

জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেন, ইসরায়েল ধীরে ধীরে পশ্চিম তীর দখল করছে এবং গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জীবনে কিংবা মহাসচিব হিসেবে কখনও এমন মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখেননি। গুতেরেসের মতে, গাজার জনগণ দুর্ভিক্ষ, স্বাস্থ্যসেবার অভাব এবং পর্যাপ্ত আশ্রয় ছাড়াই অমানবিক পরিস্থিতিতে টিকে আছে।
 

তবে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেননি। গুতেরেস বলেন, “গণহত্যার আইনি সংজ্ঞা দেওয়া আমার এখতিয়ার নয়। আসল বিষয় শব্দ নয়, আসল বিষয় হচ্ছে সেখানে যা ঘটছে।”
 

এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে। স্থানীয়দের দক্ষিণে চলে যেতে বলা হলেও অনেক ফিলিস্তিনি জানিয়েছেন, এ যাত্রা ব্যয়বহুল এবং তাদের গন্তব্যও অনিশ্চিত।
 

সূত্র: আরব নিউজ, ফ্রান্স২৪


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।